গাজীপুরে শিশু ধ.ষ.ন চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
byEURO POST
-
0
গ্রেপ্তার শিক্ষক আব্দুল মালেক নেত্রকোণা জেলার কলমকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। সর্বশেষ সাত বছরের এক শিশুর সঙ্গে তাঁর অশালীন আচরণের বিষয়টি শিশুর পরিবারের সদস্যদরা জানতে পারেন। ঘটনাটি জানাজানি হলে শনিবার রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাদরাসা থেকে অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।